ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিল্ম কম্প্যানিয়নে কুলেস্ট নায়িকা বাঁধন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ফিল্ম কম্প্যানিয়নে’ কুলেস্ট নায়িকা হিসেবে মনোনীত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (২০ ডিসেম্বর) ‘ফিল্ম কম্প্যানিয়ন’ তাদের ওয়েবসাইটে এ বছরের পাঁচজন কুলেস্ট নায়িকার তালিকা প্রকাশ করে। যার মধ্যে বাংলাদেশি অভিনেত্রী বাঁধনকে তার প্রথম বলিউড সিনেমা ‘খুফিয়া’র জন্য নির্বাচিত করা হয়েছে। বাঁধন ছাড়াও সাস-বহু অর ফ্ল্যামিঙ্গো ধারাবাহিকের জন্য ডিম্পল কপাডিয়া; জওয়ান সিনেমার জন্য নয়নতারা; কালা পানি ধারাবাহিকের জন্য মনা সিং এবং মুম্বাই ডায়েরিসের দ্বিতীয় কিস্তির জন্য কঙ্কনা সেন শর্মাকে এ বছরের কুলেস্ট নায়িকার জন্য মনোনীত করা হয়েছে।

সংবাদমাধ্যমটি বাঁধনের প্রশংসা করে লিখেছে, “খুফিয়া সিনেমায় টাবুর কাছ থেকে নজর সরানো সহজ কাজ ছিল না, তবুও হেনা রেহমানের চরিত্রে বাঁধনের অভিনয় এতই রহস্যময় এবং দুর্দান্ত যে তার থেকে চোখ সরিয়ে নেওয়া সম্ভব ছিল না।”

গত ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউডের অন্যতম শক্তিশালী পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমা ‘খুফিয়া’। সিনেমাতে অল্প সময়ের জন্য হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বাঁধন। সিনেমাটিতে বাঁধন অভিনয় করেছেন একজন বাংলাদেশি এজেন্টের ভূমিকায়। ‘খুফিয়া’য় বাঁধন বলিউড শিল্পী টাবু, আলী ফজল, ওয়ামিকা গাব্বির মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন।

‘ফিল্ম কম্প্যানিয়ন’ বলিউড, হলিউডসহ তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় এবং মারাঠি সিনেমার রিভিউ, ইন্টারভিউ, ফিচার এবং বিভিন্ন তালিকা প্রকাশ করে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102