ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (০৪ জুন) উপজেলার চিকারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুইদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল আউয়াল খানের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টায় আব্দুল আউয়াল খানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় আব্দুল আউয়াল খান নামে একজন নিহত হবার কথা জানিয়ে ফের সংঘর্ষের আশঙ্কায় দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসির) নেতৃত্বে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102