ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুডপান্ডার খাবার নিয়ে চার তলায় না উঠায় রোজাদার রাইডারকে মারধর (ভিডিওসহ)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঢাকার সাভারে রোজা রেখে চার তলায় না উঠায় ফুডপান্ডার এক রাইডারকে মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই রাইডারের নাম আব্দুল লতিফ। তিনি বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এ ঘটনার কথা গণমাধ্যমকর্মীদের বলেন। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে সাভারের বনপুকুরের মালঞ্চ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় পাশের ভবনে থাকা এক ব্যক্তি ভিডিওটি করে। পরবর্তীতে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দিলে তা ধীরে ধীরে ভাইরাল হয়ে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে মারধর করা সেই ব্যক্তির নাম সাইদুর রহমান সুজন। বনপুকুরের মালঞ্চ আবাসিক এলাকায় একটি ইলেকট্রনিক্সের দোকানে ব্যবসা করেন।

ভাইরাল ৩ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাইকেল নিয়ে ফুডপান্ডার রাইডার লতিফ দাঁড়িয়ে আছে। তখন সুজন তাকে গালিগালাজ করছে। একপর্যায়ে কয়েকটি থাপ্পড় মারা হয়। তখন একজন নারী এসে লতিফকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু পরক্ষণে আবার মারধর শুরু হয়। পরে সুজনের সঙ্গে থাকা আরেক ব্যক্তি লতিফকে মারধর করে তাড়িয়ে দেয়।

ভুক্তভোগী লতিফ বলেন, গতকাল প্রথম রোজার দিন সুজন নামের এক ব্যক্তি খাবারের অর্ডার দেন। আমি খাবার নিয়ে গিয়েছি। তিনি চারতলায় যেতে বলেছিলেন আমি রোজা ছিলাম তাই যেতে চাইনি। পরে সে এসে নানা গালিগালাজ করে আমাকে মারধর করে। আমার এই বিষয়টি ফুডপান্ডা কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

অভিযোগ অস্বীকার করে সাইদুর রহমান সুজন বলেন, আমি কাল ৫.১৫ মিনিটের দিকে হালিমের অর্ডার দেই। উনি আমার ভবনের সামনে এসে ফোন করে। আমি তখন বলি ভাই আমি একটু অসুস্থ, আপনি খাবারটা একটু চারতলায় এসে দিয়ে যান। আমার পায়ে একটু অসুবিধা আছে আমাকে একটু দিয়ে গেলে উপকার হবে। পরে সে বলে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, পরে আমি তাকে বলি কোনোভাবে অর্ডার ক্যান্সেল করে দেওয়া যায় কি না। তখন তিনি আমাকে বাজেভাবে বকা দেন। আমার কথাটা শুনে খুবই খারাপ লেগেছে। পরে আমি নিচে নেমে তাকে সরি বলতে বলি সে বলেনি। এর জন্য রাগ হয় আমার।

এ বিষয়ে ফুডপান্ডার সাভার জোনের এক কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি আমাদের হেড অফিসকে জানানো হয়েছে। আমরা এখনো সাভার জোন থেকে কেনো আইনি কার্যক্রমে যাইনি। হেড অফিস যা করবে তাই হবে।

সাভার মডেল থানার পরিদর্শক ( তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আপনার কাছে জানতে পারলাম। আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ভিডিও দেখতে ক্লিক করুন
#বার্তাবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102