ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুড ব্যাংক বাগেরহাট এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

মো: নাজমুল হুদা: ফুড ব্যাংক বাগেরহাট কর্তৃক জেলা ব্যাপী ইফতার ও ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে ফুড ব্যাংক বাগেরহাট (ফকিরহাট শাখা) কর্তৃক ফকিরহাটের বিভিন্ন জায়গায় ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

তার ধারাবাহিতায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাকুলী আশ্রয়ণ প্রকল্পের ৬৬ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।এছাড়া এসময় চাকুলী আশ্রয়ন প্রকল্প জামে মসজিদে টয়লেট টিসু বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ।

এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন ফুড ব্যাংক বাগেরহাট এর প্রতিষ্ঠাত ও সপ্নদ্রোষ্টা সৈয়দ অনুজ,চাকুলী আশ্রয়ন প্রকল্প জামে মসজিদের সাধারণ সম্পাদক ও আশ্রয়ন প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন,আশ্রয়ন প্রকল্প পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী শেখ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হাসান আলী মীর,ফুড ব্যাংক এর মোঃ হাফিজুর রহমান সহ সকল সদস্যবৃদ্ধ ও সুধীবৃন্দ।

“ক্ষুধা মুক্ত পেট,সুস্বাস্থের বাংলাদেশ ” এই স্লোগানকে ধারণ করে ফুড ব্যাংক বাগেরহাট এর সেচ্ছাসেবীরা সমগ্র বাগেরহাট জেলাতে পবিত্র রমজানে রোজাদারদের মাঝে ইফতার, ঈদ উপহার এবং টয়লেট টিসু বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন।
তারই মধ্যে মানবিক ও সামাজিক সংগঠন ফুড ব্যাংক বাগেরহাট ( ফকিরহাট শাখা) পক্ষ থেকে আজকে ফকিরহাটের বেতাগাতে ইফতার ও টয়লেট টিসু বিতরণ কর্মসূচি করা হয়।

উল্লেখ্য, “ক্ষুধা মুক্ত পেট, সুস্বাস্থের বাংলাদেশ ”
এই স্লোগানটিকে মননে ধারণ করে একদল স্বপ্নবাজ তরুণ – তরুণীর হাত ধরে হাঁটি হাঁটি পা করে বেড়ে ওঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন।সংগঠনের উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য কর্মমুখী শিক্ষা ও খাদ্য সহয়তা প্রদান ।

➤ সুবিধাবঞ্চিত পথবাসীদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা
➤ ফ্রি অক্সিজেন সেবা প্রদান
➤বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য মাসিক বৃত্তি দিয়ে সহযোগিতা করা ।
➤পরিবেশের বিপর্যয় ঠেকাতে বৃক্ষরোপণ কর্মসূচি ।
➤অসচ্ছল শিক্ষার্থীদের ফ্রী এডমিশন কোচিং এবং কম্পিউটার ট্রেনিং প্রদান।
➤জীবন বাঁচাতে দেশব্যাপী রক্তদানের কর্মসূচি।
➤ অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন।
➤প্রাকৃতিক এবং মানবিক দূর্যোগে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো।
➤বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুকদের জন্য ‘হেল্প ডেস্ক’।
➤হাফেজ সাহেবদের ফ্রি পাগড়ি প্রদান ইত্যাদি সহ দূর্যোগ ও সংকটময় মুহূর্তে বিভিন্ন মানবিক কার্যাবলী।

এ ব্যাপারে ফুড ব্যাংক বাগেরহাট এর সপ্নদ্রোষ্টা সৈয়দ অনুজ বলেন ” ছিন্নমুল অসহায় পরিবারের পাশে সকল পরিস্থিতিতে ফুড ব্যাংক বাগেরহাট অতীতে ছিলো বর্তমানে আছে এবং ভবিষ্যৎ এ ও থাকবে ইনশাআল্লাহ। তিনি সমাজের বিত্যবানদের সর্বদা অসহায় মানুষের পাশে থাকার জন্য বিনিত ভাবে অনুরোধ করেছেন “।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102