ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুলগাজীতে কৃষি কর্মকর্তাকে পেটালেন চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৪ বার পঠিত

ফেনীর ফুলগাজীতে চারা বিতরণকে কেন্দ্র করে এক কৃষি কর্মকর্তাকে ৩ দফা পিটিয়েছেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম। শনিবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষি কর্মকর্তা শরিফুল আলম চৌধুরী ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নে কর্মরত।

অন্যদিকে অভিযুক্ত মো. সেলিম সদর ইউনিয়নের চেয়ারম্যান।

শনিবার (২৪ জুন) সকালে ফুলগাজী উপজেলার সবকটি ইউনিয়নে তালগাছ বিতরণ ও রোপণের জন্য নগদ টাকা বিতরণ করতে যান উপ সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল আলম চেীধুরী। এ সময় ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান অতিরিক্ত বরাদ্দ ও সব চারা তাকে দিতে বলেন। কৃষি কর্মকর্তা তার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে কৃষি কর্মকর্তাকে কিলঘুসি মারতে থাকেন চেয়ারম্যান।

শরিফুল আলম চৌধুরী দৈনিক দেশ রুপান্তরকে বলেন, শনিবার সকালে সকল ইউনিয়নে তালগাছ বিতরণ ও রোপণের জন্য নগদ টাকা বিতরণ করতে গেলে হঠাৎ করে স্থানীয় চেয়ারম্যান এসে জানতে চান কিভাবে আমরা তালিকা করেছি, কাদের বিতরণ করেছি?

আমি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে কথা বলতে বললে তিনি আমার ওপর ক্ষেপে যান ও আমার হাতে থাকা তালিকা ছিড়ে ফেলে দেন এবং আমাকে ধাক্কা মেরে লাঞ্ছিত করেন। পরবর্তীতে আমি উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা (স্যার)কে জানালে তিনি ঘটনাস্থলে এসে চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইলে ওনার সামনেই দুই দফা আমাকে হামলা করেন। তিনি মামলার প্রস্তুতি নিচেছন বলে জানান।

এ ঘটনার পর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে অভিযুক্ত চেয়ারম্যানসহ উপজেলা পরিষদে বৈঠক বসে। সেখানে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলা হয় কৃষি কর্মকর্তাকে।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঞা বলেন, কৃষি কর্মকর্তাকে মারধরের বিষয়টি শুনেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম বলেন, মারধরের ঘটনা ঘটেনি। তবে কথা কাটাকাটি হয়েছে।

অভিযুক্ত সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সামান্য কথা কাটাকাটি হয়েছে বলে স্বীকার করে তা সমাধান হয়ে গেছে বলে জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102