ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুলপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বনি আমিন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে আটক করা হয়।

বনি আমিনের বাড়ি উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বড়পুটিয়া গ্রামে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টায় প্রতিবেশী এক বাকপ্রতিবন্ধী তরুণী ডেকে নিয়ে বাড়ির পাশে ধর্ষণ করেন বনি আমিন। এ সময় তার ডাক চিৎকারে পথচারী জাহির হাসান, রুবাইদ হোসেন, সোহান মিয়া ও শান্ত ছুটে আসলে ওই বৃদ্ধ পালিয়ে যায়।
ধর্ষণের শিকার মেয়েটির মা ফজিলা খাতুন জানান, ধর্ষণের কথা জিজ্ঞাসা করলে মেয়ে হ্যাঁ সূচক ইশারা দেয়। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে মঙ্গলবার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার ভোর রাতে আসামি বনি আমিনকে আটক করা হয়েছে। তাকে ময়মনসিংহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102