ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুলপুরে বিষপানে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে প্রেমিকার পক্ষ থেকে প্রেম প্রত্যাহার করায় জীবন হাসান (১৯) নামে এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জীবন উপজেলার পয়ারি ইউনিয়নের পয়ারি দ্বিতীয় খন্ড গ্রামের রুহুল আমিনের ছেলে ও ফুলপুর সরকারি কলেজ থেকে ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, জীবনের একই ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে কিশোরী তার প্রেম প্রত্যাহার করলে অভিমানে সোমবার (১ অক্টোবর) আনুমানিক বিকাল সাড়ে ৪টায় কীটনাশক বিষপান করেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় তিনি মৃত্যুবরণ করেন।
এসআই সোলায়মান হক বলেন, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে।

এছাড়াও ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে আর লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102