ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুলবাড়ীতে জিতলেন স্বতন্ত্র প্রার্থী, ৩য় আ’লীগ-বিএনপি চতুর্থ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে একেবারে পেছনে ফেলে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও স্বতন্ত্র প্রার্থী। প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তৃতীয় স্থানে এবং বিএনপির প্রার্থী চতুর্থ স্থানে।

রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম প্রামাণিক জানান, ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে নারকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ মাহমুদ আলম লিটন ৭ হাজার ৭৫০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ মার্কা নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক (বর্তমান মেয়র) পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট।

অন্যদিনে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী খাজা মঈনউদ্দীন ৩ হাজার ৪৬০ ভোট পেয়ে তৃতীয় স্থানে এবং ধানের শীষ মার্কা নিয়ে বিএনপির প্রার্থী সাহাজুল ইসলাম ৩ হাজার ৪২ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন। এ নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102