ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে টেবিলটপার ম্যানচেস্টার সিটি।
করিম বেনজেমার জোড়া গোলে লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এলচে কে ২-১ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা।
মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। তবে ৬১ মিনিটে দানি সালভোর গোলে এগিয়ে যায় এলচে। খানিক বাদে লুকা মদ্রিচের ক্রস থেকে হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা।
আর যোগ করা সময়ে আরও একবার গোল করে লস ব্ল্যাঙ্কোদের জয় নিশ্চিত করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড বেনজেমা। ২৭ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে বার্সাকে পেছনে ফেলে টেবিলের দুয়ে উঠে এলো জিদানের দল।