ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে ছেলের হাতে বাবা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে সন্তানের হাতে পিতা মো. সাইদুল হক (৮০) খুন হয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. সাইফুল (৪০) পলাতক রয়েছেন।

আজ শনিবার (১লা মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন এবং ওসি (তদন্ত) ওমর হায়দার।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ইফতারের আগ মূহুর্তে পিতা ও পুত্রের সাথে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক মূহুর্তে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মো. সাইদুল হককে তার ছোট ছেলে মো. সাইফুল বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন পারিবারিক বিরোধের জের ধরে একজন খুন হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102