ads
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে দুই বস্তা গাঁজাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৯ বার পঠিত

ফেনীতে ২ বস্তা গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা।

এসময় চট্টগ্রামমুখি একটি প্রাইভেটকার (বগুড়া-গ ১১-০০৫৭) তল্লাশি করে ২টি বস্তার মধ্যে থাকা ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রুহুল আমিন (২৫) ও কুমিল্লা সদর উপজেলার আদর্শ মদিনগর এলাকার চাঁন মিয়ার ছেলে মো. জালালকে (৩৯) আটক করা হয়েছে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর উপপরিচালক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, মহাসড়ক থেকে ৮ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ৫৩ কেজি গাঁজাসহ আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, র‌্যাবের হাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102