ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে ফেনসিডিলসহ পৌর যুবলীগ নেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকায় ফেনসিডিলসহ রেজাউল করিম নাদিম নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। নাদিম ফেনী পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (০৯ এপ্রিল) রাতে বন্দুয়া ব্রিজ সংলগ্ন স্থানে গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।

ফেনীগামী সাদা রংয়ের একটি মাইক্রোবাস থেকে কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় রেজাউল করিম নাদিম ও তার সহযোগী রাইসুল ইসলামকে আটক করা হয়। দুজনে শহরের রামপুর এলাকার সওদাগর বাড়ির বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নূরুজ্জামান ফেনসিডিলসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তা‌দের ব‌্যবহৃত মাই‌ক্রোবাস‌টিও জব্দ করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চল‌ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102