ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, ৩ নেতাকে আটকের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

অবরোধের সমর্থনে ফেনীতে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় তিন নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার (১২ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে শহরের দাউদপুল থেকে মিছিল নিয়ে একটু সামনে আসলেই পুলিশ পথরোধ করে। এসময় নেতাকর্মীরা সড়কে বসে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা ও অতর্কিত হামলায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের মিছিলটি দাউদপুল থেকে ৫ মিনিট সামনে আসার পরেই পুলিশ ঘিরে ফেলে। মিছিল থেকে ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন বিএনপি নেতা মহি উদ্দিন, ছাত্রদল নেতা আরমানকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া মারাত্মক আহত হয়েছেন।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102