ফেনীতে নিজ বাসার ছাদে মাদ্রাসাছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে।
পুলিশ জানায়, গত রাতে মাইজবাড়িয়া গ্রামে নিজ বাসার ছাদে মাদ্রাসাছাত্রী আনিশাকে জবাই করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চাচাতো ভাই নিশানকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার জানান, খুনের রহস্য উদঘাটনে কাজ চলছে।
এদিকে, নাটোরের গুরুদাসপুরে মুহিবুল্লাহ নামে ছয় বছরের শিশু এবং সদর উপজেলার আগদিঘা কাটাখালী থেকে ওহাব আলী নামে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
#channel24bd