ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেব্রুয়ারিতে ঘরোয়া ক্রিকেটারদের করোনা টিকা দেওয়া হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

পুনরায় ঘরোয়া ক্রিকেট শুরু করার লক্ষ্যে স্থানীয় ক্রিকেটারদের আগামী ফেব্রুয়ারিতে কোভিড-১৯ টিকা দেয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত বিসিবির নবম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘরোয়া আসরের উপর দেশের বিপুল সংখ্যক ক্রিকেটার সংসার নির্ভরশীল। তাই ঘরোয়া ক্রিকেটকে পুনরায় মাঠে ফেরাতে অগ্রাধিকার দিচ্ছে বিসিবি।

এর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, বাংলাদেশ সরকার নির্ধারিত সময়ের আগে টিকা আনতে পারলে খেলোয়াড়রা টিকা পেতে অগ্রাধিকার পাবেন। পাপন বলেছিলেন, ‘বেসরকারিভাবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে টিকা আনা হবে। যারা ক্রিকেটে আছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন।’

তিনি আর বলেছিলেন, ‘আমি শুনেছি, সরকারের আগেভাগেই টিকা আনার পরিকল্পনা রয়েছে। যদি সরকার টিকা আনে, তবে ক্রিকেটারদের না পাবার কোন কারন নেই। তবে আমি মনে করি, বেসরকারিভাবে যদি টিকা আসে, তবে ক্রিকেটাররা অগ্রাধিকার পাবে।’

করোনার মধ্যে দেশে ক্রিকেট ফিরিয়ে দুই ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। জৈব-সুরক্ষা পরিবেশের মধ্যে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছিলো খেলোয়াড়রা। তবে ক্রিকেটারদের রুটি-রুজির আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এখনো শুরু করা সম্ভব হয়নি।

ডিপিএলে ১২টি দল অংশ নিলে, সবগুলো দলকে একত্রে জৈব-সুরক্ষা পরিবেশের রাখাটা অনেক কঠিন ব্যপার হবে। এই বিষয়গুলি বিবেচনা করে, ডিপিএল পুনরায় চালু করতে টিকা দেয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের অগ্রাধিকার দিচ্ছে বিসিবি। গত মার্চে এক রাউন্ড পরই স্থগিত হয়েছিলো ডিপিএল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102