ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেরিঘাটে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালক এখনো নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

পুরানো রশি ও তারের কারণেই ঝড়ে টিকতে পারেনি দৌলতদিয়ায় ঘাটের পন্টুনটি। এজন্য কর্তৃপক্ষের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। এদিকে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালককে এখনও উদ্ধার করা যায়নি।

পুরাতন ও জরাজীর্ণ রশি। পন্টুনের অবস্থাও নাজুক। তা দিয়েই প্রতিনিয়ত চলাচল করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি।

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার ঝড়ে ছিড়ে যাওয়া দৌলতদিয়া ঘাটের ৫ নম্বর পন্টুনটি একেবারেই দুর্বল ও পুরাতন তার দিয়ে বাঁধা ছিল।

তবে অভিযোগ অস্বীকার করে ঘাট কর্তৃপক্ষের দাবি, ১১টি রশি দিয়ে শক্ত করে বাঁধা থাকলেও প্রচণ্ড ঝড়ের কারণেই ছিড়ে গেছে সেগুলো।

দৌলতদিয়া ৫ নম্বর ঘাটের সারেং আব্দুর রহমান বলেন, ১১টি রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল, হঠাৎ করে কালবৈশাখের ঝড়ের বেগে এটি ছিড়ে গেছে। তুলার মতো উড়ে যায় সব।

এদিকে, নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসে থাকা চালকসহ নিখোঁদের সন্ধানে ঘাটে অপেক্ষা করছেন স্বজনরা। তবে ফায়ার সার্ভিসের দাবি, চালক ছাড়া কেউ ছিল না গাড়িটিতে।

প্রত্যদর্শীদের দাবি, নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটিতে ৫ থেকে ৬ জন যাত্রী ছিলেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, গাড়িতে কোনো লোক ছিল না শুধু চালক ছিল, এখন পর্যন্ত গাড়িতে আমরা কাউকে দেখিনি, এখন আমরা অন্য কাজ করব। পানিতে উধাও নাকি আদৌ চালক ছিল কিনা, থাকলে আমাদের কার্যকম অব্যাহত থাকবে।

ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের প্রচণ্ড চাপের মধ্যেই মঙ্গলবার সকালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে পন্টুন ছিড়ে পদ্মা নদীতে পড়ে যায় একটি মাইক্রোবাস। পবে দেড় ঘণ্টার চেষ্টায় গাড়িটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে চালক এখনো নিখোঁজ রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102