ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেরি স্বল্পতায় দৌলতদিয়ায় যান চলাচল ব্যাহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিনই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগেই থাকছে। ফলে ভোগান্তিতে পরছেন এ রুটে যাতায়াতকারী যাত্রী ও চালকরা।

আগে যেখানে এ রুটে ১৮টি ফেরি চলাচল করত, বর্তমানে সেখানে আছে ১১টি। আজ মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরি ঘাট ও গোয়ালন্দমোড় এলাকার মহাসড়কের প্রায় ৫ কিলোমিটারজুড়ে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক যানজটে আটকে থাকতে দেখা গেছে। এতে চালকরা পরেছেন নানা ধরনের সমস্যায়।

এদিকে আরিচা-কাজিরহাট নৌরুটে নতুন ফেরি চলাচল শুরু হওয়ায় দৌলতদিয়া-পাটিুরয়া নৌরুটের কয়েকটি ফেরি সেখানে স্থানান্তর করা হয়েছে। ২টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ফলে ফেরি সংকট দেখা দেয়ায় ট্রিপ সংখ্যা কমেছে। বর্তমানে এ রুটে ৫টি রোরো ও ৬টি ইউটিলিটি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, ‘আরিচা–কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু হওয়ায় সেখানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দুটি ফেরি স্থানান্তর করা হয়েছে। যে কারণে দৌলতদিয়ায় ফেরি সংকট রয়েছে। আর এ কারণে প্রতিদিনই যানজট লেগে থাকছে। তবে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার অগ্রাধিকারভাবে পার করা হচ্ছে। পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে পারাপার করার কারণে তাদের যানজটে থাকতে হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102