ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, ভাঙচুর, আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

হেফাজত সমর্থক হতাহতের জেরে ফের উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নগরজুড়ে। হামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে। ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এরপাশেই ২ নং ফাঁড়িতেও আগুন দেয়া হয়। ফাঁড়ির নিচে থাকা কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। সাকির্ট হাউজ প্রাঙ্গণে থাকা ১১টি বিভিন্ন ধরনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পার্শ্ববর্তী জেলা পরিষদের সদর ডাকবাংলোতেও মোটর সাইকেল ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুর করা হয় মৎস্য অফিসের।

পুড়িয়ে দেয়া হয়েছে সদরের ভূমি অফিস। হামলা হয়েছে প্রেস ক্লাবে। আহত হয়েছেন প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি। এছাড়া অন্তত আরো ৩০ জন আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার সকাল ১১টা থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় এই হামলা, ভাংচুর ও আগুন দেয়াসহ সংঘর্ষ শুরু হয়।

সকালে শহরের পীরবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ হয়। একই সময়ে শহরের পৈরতলায় পুলিশ ও বিজিবির সদস্যদের সাথে সংঘর্ষ হয় হেফাজত সমর্থকদের। পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102