ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের উত্তপ্ত মনিপুর; সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলার পরদিন সহিংসতায় নিহত ৫

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়েছে। শুক্রবার বিষ্ণুপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে গতকাল রকেট হামলায় একজনের মৃত্যু হয়েছে। এর পরদিন আজ শনিবার জিরিবাম জেলায় সহিংসতায় আরও ৫ জন নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইর বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মূলত দুটি বিবদমান গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে এই প্রাণহানির ঘটনা ঘটে। একদল অস্ত্রধারী প্রথমে অপর একটি দলের ঘুমন্ত সদস্যদের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা করে। পরে উভয়ই পক্ষের মধ্যে গোলাগুলি হলে আরও ৪ জনের মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, অস্ত্রধারীরা জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের একটি বিচ্ছিন্ন স্থানে একা বসবাসকারী ব্যক্তির বাড়িতে প্রবেশ করে ঘুমের মধ্যে তাঁকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পর জেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরের পাহাড়ে সশস্ত্র লোকদের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে সেই পাহাড় একটি একটি সশস্ত্র গোষ্ঠীর তিনজনসহ মোট চারজন নিহত হন।

এর আগে রাজ্যের বিষ্ণুপুর জেলায় সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলায় ১ জন নিহত হওয়ার ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পর এই প্রাণহানির ঘটনা ঘটল। গতকাল শুক্রবার সন্ত্রাসীরা ইম্প্রোভাইজড রকেট ব্যবহার করে জেলার ত্রংলাওবিতে ভোর সাড়ে ৪টার দিকে হামলা চালায়। এই হামলায় সেখানকার দুটি স্থাপনা ধ্বংস হয়ে যায়।

বিগত কয়েক দিন ধরে মণিপুরে নতুন করে সহিংসতা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। চলতি সপ্তাহের শুরুতে মণিপুরের ইমফলের পশ্চিমে অবস্থিত কয়েকটি গ্রামে ড্রোন ব্যবহার করে বোমা ফেলার ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কঠোর ভাষায় এসব সহিংসতার নিন্দা করে সেগুলো ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে অভিহিত করে বলেন,

মণিপুর রাজ্য সরকার এ ধরনের বিনা উসকানিমূলক হামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং আদিবাসী জনগোষ্ঠীর ওপর এ ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মণিপুরে সাম্প্রতিক সহিংসতার এসব ঘটনা আমলে নিয়ে রাজ্যের শিক্ষা বিভাগ আজ শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে। নাগরিক সমাজ সংস্থা কোঅর্ডিনেশন কমিটি অন মণিপুর ইনটিগ্রিটি ও জনগণের সম্মতির আলোকে অনির্দিষ্টকালের জন্য ‘জন জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। ‘কুকি জঙ্গিদের নিরবচ্ছিন্ন আক্রমণ’ বিষয়টি উল্লেখ সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102