ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য কি তাহলে আবারও এক হতে যাচ্ছেন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক অ্যাক্টিভিটি এমনই আভাস দিচ্ছে।
গত বছর ২ অক্টোবর সামান্থা ও নাগা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তখন তারা জানিয়েছিলেন, অনেক চিন্তাভাবনার পর আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হয়ে নিজেদের মতো থাকতে যাচ্ছি। সেই সময় বিচ্ছেদের কথা জানালেও বিচ্ছেদের কারণ জানাননি তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে সামান্থার ইনস্টাগ্রাম ঘুরলে দেখা যাবে সেই বিচ্ছেদের পোস্টটি নেই।
অভিনেত্রী কেন তাহলে পোস্টটি মুছ দিয়েছেন- এ প্রশ্ন এখন ভক্ত-অনুরাগীসহ নানা মহলে। অনেকেই মনে করছেন, তাহলে কি ভাঙা সংসার জোরা লাগতে যাচ্ছে। তবে এ নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, সামান্থা-নাগার কেউই এখনো মুখ খুলেননি।
গত অক্টোবরে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বিষয়ে তারা কিছু না বললেও তখন নাগার ঘনিষ্ঠ একজন জানায়, বিয়ের পরও সামান্থার আইটেম সং ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নাকি বেশ আপত্তি ছিল নাগার পরিবারের। বিশেষ করে ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনেত্রীর শয্যা দৃশ্যে নাকি খুবই অবাক হয়েছিলেন নায়কের পরিবার।
জানা যায়, সামান্থার এসব সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে নাগার বাবা নাগার্জুনও নাকি আপত্তি তুলেছিলেন। তবে নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও শেষ পর্যন্ত বিচ্ছেদ হয় তাদের।