ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিলো ওশানগেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৬৫ বার পঠিত

টাইটান ডুবোযান দুর্ঘটনার পর ১০ দিনও কাটেনি। এখনই পরবর্তী অভিযানের বিজ্ঞাপন দিয়ে চলেছে ওই ডুবোযান পরিচালন সংস্থা ‘ওশানগেট’। আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে পাঁচ জনের। টাইটান নামের সাবমেরিনে করে তারা পানির নিচে ডুব দিয়েছিলেন। সেই ঘটনায় যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে তখন আবারও টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল একই কোম্পানি।

সম্প্রতি টাইটানিক দেখতে গিয়ে আটলান্টিকের নিচে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান টাইটানের যাত্রীরা। এর প্রায় ১২দিনের চেষ্টার পর টাইটানকে শনাক্ত ও এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। টাইটানের ধ্বংসাবশেষে মিলেছে যাত্রীদের শরীরের অংশ। সেগুলো নিয়ে তদন্ত করা হচ্ছে।

আচমকাই দিল্লি মেট্রোর যাত্রী হলেন নরেন্দ্র মোদি
শৈশবের জ্বরে ভোগার পর থেকে ৬০ বছর ধরে ঘুমান না তিনি
তবে এমন অবস্থার মধ্যেও ফের একই যাত্রার বিজ্ঞাপন দিয়েছে ওশানগেট। নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছে ওশানগেট।

বিজ্ঞাপনটিতে ওশানগেট জানিয়েছে, আগামী বছর টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য দুটি ভ্রমণ পরিচালনার পরিকল্পনা করছে তারা। প্রথমটি হবে ২০২৪ সালের ১২ জুন থেকে ২০ এবং দ্বিতীয়টি হবে ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।

এই ভ্রমণের মূল্য ধরা হয়েছে আড়াই লাখ ডলার (আড়াই কোটি টাকা প্রায়)। ওশানগেট জানিয়েছে, এই খরচের মধ্যে রয়েছে- একটি সাবমিসিবল ডাইভ, ব্যক্তিগত বাসস্থান, প্রয়োজনীয় সব প্রশিক্ষণ, সফরের সরঞ্জাম এবং জাহাজে থাকাকালীন সমস্ত খাবারের ব্যবস্থা।

টাইটান যেভাবে টাইটানিক দেখতে গিয়েছিল ঠিক একইভাবেই হবে এই ভ্রমণ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম দিন যাত্রীরা জাহাজের ক্রুদের সঙ্গে এবং জাহাজের ওঠার জন্য কানাডার সমুদ্র তীরবর্তী শহর সেন্ট জনসে পৌঁছাবেন। এরপর আমাদের যানে করে টাইটানিকের ধ্বংসাবশেষে পৌঁছে যাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102