ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের বন্যা আতঙ্ক: বিপৎসীমার ওপরে ধরলা ও দুধকুমারের পা‌নি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : এক সপ্তাহ ধ‌রে থাকা বন‌্যার ধকল সাম‌লে উঠ‌তে না উঠ‌তেই উত্ত‌রের জেলা কু‌ড়িগ্রা‌মের সবক‌টি নদনদীর পা‌নি ফের বাড়‌তে শুরু ক‌রে‌ছে। এতে করে ধরলা নদীর পা‌নি বৃদ্ধি পেয়ে জেলার ফুলবাড়ী উপ‌জেলার শিমুলবাড়ী প‌য়ে‌ন্টে ২৮ সে‌ন্টি‌মিটার ও সদর উপজেলার ধরলা সেতু পয়েন্টে বিপৎসীমার ৩ সে‌ন্টি‌মিটার ও পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও তিস্তাসহ সবকটি নদনদীর পানি। ফলে এসব নদনদী অববাহিকার নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চরের জয়নাল জানান, ধরলার পানি অাবারও বাড়ছে। এতে করে পানি নীচু এলাকা গুলো প্লাবিত করছে। এতে করে অাবারও বন্যার অাতঙ্কে রয়েছি।

যাত্রাপুর ইউনিয়নের খেয়ারচরের ছকমল মোল্লা জানান, অাবারও নদীর পানি বেড়ে চরের দিকে অাসছে। এতে করে পরিবার নিয়ে বন্যা অাতঙ্কে রয়েছি।

বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৬ টার রিপোর্টে পাউবো অফিস সূত্র জানায়, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩ সেন্টিমিটার শিমুলবাড়ী পয়েন্টে ২৮ সেন্টিমিটার ও দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিপৎসীমার নীচে রয়ে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি।

পাউ‌বো কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, ধরলার পানি বৃদ্ধি পেয়ে সদ‌রের সেতু প‌য়ে‌ন্ট ও শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব নদনদী অববা‌হিকার নিম্নাঞ্চলে বন‌্যা প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি কর‌তে পা‌রে। এছাড়াও অনান্য নদ-নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।

এবিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম জানান, বন্যা কবলিত মানুষের জন্য যথেষ্ট ত্রান ব্যবস্থা রয়েছে। বানভাসি মানুষের প্রতি সরকারের সুদৃষ্টি রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102