ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের বাড়ছে যমুনার পানি, বন্যার আশঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৬ বার পঠিত


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি কিছু দিন কমলেও নতুন করে আবারও বৃদ্ধি পাচ্ছে।

তবে ভয়াবহ বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড। এ ছাড়া নতুন করে ঝিনাই ও ধলেশ্বরী নদীসহ জেলার সব নদনদীর পানি বাড়ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, নতুন করে পানি বৃদ্ধির ফলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। উপজেলার গোবিন্দাসী, গাবসারা, অর্জুনা ও নিকরাইল ইউনিয়নের বিভিন্ন এলাকাগুলোতে ব্যাপকভাবে ভাঙন অব্যাহত রয়েছে।

এদিকে ঈদুল আজহা সামনে রেখে লালনপালন করা গবাদিপশু নিয়ে শঙ্কা ভর করছে ছোট ছোট খামারিদের মাঝে। এমনিতে গো-চারণ ভূমিতে পানি ওঠায় ঘাস পচে নষ্ট হয়ে গেছে। নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102