ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের বায়ুদূষণে শীর্ষে ঢাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৫৭ বার পঠিত

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা ফের শীর্ষে উঠে এসেছে। রোববার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) ঢাকার বায়ুমানের স্কোর ১৯১-এ উঠেছে। অর্থাৎ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।

একই সময়ে ১৫৮ স্কোর নিয়ে আইকিউএয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। তৃতীয় অবস্থানে থাকা নয়াদিল্লির স্কোর ১৫৫। চতুর্থ অবস্থানে থাকা জাকার্তার স্কোরও ১৫৫। আর ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ছিল চীনের রাজধানী বেইজিং।

অন্যদিকে শূন্য স্কোর নিয়ে আইকিউএয়ারের তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি। ৪ স্কোর নিয়ে এরপরই ভালো স্থানে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন। অর্থাৎ এ শহরগুলোর বায়ুমান খুব ভালো।

এর আগে গত ১৩ মে বায়ুদূষণে শীর্ষে উঠে আসে ঢাকা। ওইদিন সকাল সোয়া ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) স্কোর ছিল ১৮৬।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন ধুলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102