ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের রিমান্ড, যা বললেন পরীমণি’র আইনজীবী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

মাদক মামলায় গ্রেফতারকৃত দেশের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে আদালতে তোলা হয়। আদালতের শুনানি শেষে ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, পরীমণির বিরুদ্ধে শুধু মাদক রাখার অভিযোগ উঠেছে। এছাড়া আর কোনও অভিযোগ তার বিরুদ্ধে নেই। এ অভিযোগে তাকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তারপরও আজ আবার তাকে রিমান্ডে নেওয়ার কোনও যৌক্তিকতা নেই।

তিনি বলেন, এই মাদক মামলার সুযোগে অন্য কোনও স্বার্থ হাসিল হতে পারে না। পরীমণি এক দিনের চিত্রনায়িকা না। তার দীর্ঘদিনের ক্যারিয়ার নষ্ট করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। মজিবুর রহমান বলেন, পরীমণি আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের শিল্প ইন্ডাস্ট্রিজের। শুধু তাই নয়, তিনি দেশের একজন নাগরিক। তারও বিচার চাওয়ার অধিকার রয়েছে। প্রসঙ্গত, এর আগে, ৪ আগস্ট বনানীর নিজ বাসা থেকে মাদকসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হন নায়িকা পরীমণি। মাদক মামলায় তাকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102