ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের হৃত্বিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে হৃত্বিক রোশনের বিতর্ক অজানা নেই অনুরাগীদের। ‘কহো না পেয়ার হ্যায়’ তারকাকে নিয়ে বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। এসব নিয়ে কম হইচই হয়নি।

হৃত্বিককে আবারও একহাত নিয়েছেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি ‘লকআপ’-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সেই অডিশনে এক প্রতিযোগীর গল্পের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পেয়ে হৃত্বিক প্রসঙ্গ টানেন কঙ্গনা।

সম্প্রতি ‘লকআপ’-এ এক প্রতিযোগী স্বীকার করেন, অল্প বয়সেই বিয়ে করে নেন তিনি। তাদের একটি সন্তানও রয়েছে। কিন্তু বিশেষ কেউ সেই বিয়ে সম্পর্কে জানেন না। তা ছাড়া সদ্য ‘লকআপ’-এর অন্য এক প্রতিযোগী ওই বিবাহিত প্রতিযোগীর প্রেমে পড়েছেন। প্রকাশ্যে সে কথা স্বীকারও করে নিয়েছেন। কঙ্গনা দুই প্রতিযোগীর এ কথা জানার পরই নিজের প্রসঙ্গ টানেন। হৃত্বিক রোশন প্রসঙ্গ টেনে নাম না করে বলেন নানা বিস্ফোরক কথা।

হৃত্বিক প্রসঙ্গ টেনে কঙ্গনা রানাউত বলেন, ‘বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন প্রত্যেক কমবয়সি মেয়েরা। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু তোমার প্রসঙ্গে কথা বলছি না। হতে পারে, বিবাহিত পুরুষরা অনেক বেশি দায়িত্ববান হন। অনেক বেশি আকর্ষণীয় হন। এমন অনেক গুণ থাকে তাদের মধ্যে, যা সহজেই আকৃষ্ট করে কোনো কমবয়সি মেয়েকে। ওরা এমন গল্প তৈরি করে রাখে নিজের স্ত্রীর সম্পর্কে যে ওরা কতই না অবিচারের শিকার।’

কঙ্গনা আরও বলেন, ‘আমার জীবনে এ ঘটনা বড় কেলেঙ্কারির ঘটনা হয়ে রয়েছে। যখনই সেই সমস্ত কমবয়সি মেয়েরা ওই বিবাহিত পুরুষকে তার স্ত্রীর হাত থেকে রক্ষা করতে যায়, তখনই গল্প অন্য দিকে মোড় নেয়। আপনারা যদি স্ত্রীদের গল্প শোনেন, চমকে উঠবেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102