ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকের বিরুদ্ধে মামলা করল রোহিঙ্গারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রোহিঙ্গা শরণার্থীরা। ফেসবুকের মাধ্যমে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে এমন অভিযোগ তুলে এই মামলা করেছে তারা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ও যু্ক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থী এই মামলা দায়ের করেছে। ফেসবুক প্লাটফর্ম সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে এমন অভিযোগে তারা ফেসবুকের কাছে ১৫০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইছে।

২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে সামরিক অভিযান শুরু হলে প্রায় ১০ হাজার রোহিঙ্গা মুসলিম নিহত হয়। ফেসবুক, যার নতুন নাম এখন মেটা, এমন অভিযোগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

কোম্পানিটির বিরুদ্ধে ‘বছরের পর বছর ঘৃণামূলক এবং বিপজ্জনক ভুল তথ্যের প্রচার চলতে’ দেয়ার অভিযোগ রয়েছে। ব্রিটেনের একটি আইনি প্রতিষ্ঠান কিছু শরণার্থীর হয়ে ফেসবুকের কাছে চিঠি লিখেছে।

বিবিসি সেই চিঠি দেখতে পেয়েছে। সেখানে বলা হয়েছে, ফেসবুকের অ্যালগরিদম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা বহু গুণ বাড়িয়ে দিয়েছে।

মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত এমন ফ্যাক্ট চেকার এবং মডারেটরদের পেছনে ‘বিনিয়োগে ব্যর্থ’ হয়েছে ফেসুবক।

যেসব অ্যাকাউন্ট থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়া হয়েছে সেগুলো সরিয়ে ফেলতে বা ডিলিট করতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি।

বিভিন্ন দাতব্য সংস্থা এবং গণমাধ্যমের সতর্কতা সত্ত্বেও ‘যথাযথ এবং সময়মতো পদক্ষেপ’ নিতে ব্যর্থ হয়েছে ফেসবুক।

আর যুক্তরাষ্ট্রের আইনজীবীরা সান ফ্রান্সিসকোতে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে। তারা অভিযোগ করছেন, ফেসবুক ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ছোট দেশের বাজারে অনুপ্রবেশের জন্য রোহিঙ্গা জনগণের জীবন নিয়ে বাণিজ্য করতে ইচ্ছুক’ ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102