রোববার (৮ মে) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আবু বক্কর সিদ্দিকী রাতুল সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে।
ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাতুল উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক বলে উল্লেখ করেছেন। কিন্তু সুজানগর উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম তমাল জানান, তিনি আগের কমিটিগুলোতে থাকতে পারেন। এখন তিনি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কোনো কমিটিতেই নেই।
গত ৪ মে ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই পুলিশ রাতুলকে খোঁজ করে। ছবিটি পাঁচ বছর আগে তোলা বলে জানায় পুলিশ। তবে তার নামে পিস্তলের কোন লাইসেন্স ছিল না।
সেসময় রাতুল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারপর থেকেই তাকে আটক ও অস্ত্রটি উদ্ধার করতে পুলিশ অভিযান শুরু করে।