ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে আপত্তিকর ছবি, নেত্রকোনায় কলেজছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৭৬ বার পঠিত

নেত্রকোনায় আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করায় অপমান সইতে না পেরে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ মে) সকালে উপজেলার পাগলী গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

পুুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আত্মহননকারী ছাত্রীকে বেশ কিছুদিন ধরে বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির হারিছ মিয়ার ছেলে গার্মেন্টকর্মী শাকিল মিয়া(২২) নানাভাবে উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে শাকিল তার ফেসবুকে ওই ছাত্রীর কিছু আপত্তিকর ছবি পোস্ট দেন। এটি এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবারটি। সর্বশেষ বিভিন্ন কথাবার্তা লিখে আত্মহননকারী ছাত্রীকে হুমকি দেন শাকিল। ফলে লোকলজ্জা এড়াতে আত্মহননের পথ বেছে নেন ওই ছাত্রী।

সে শুক্রবার সকালে নিজ কক্ষে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুল হক মৃত্যূর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিলের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102