ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে ইউএনওর পোস্ট: রিয়া মণি ফিরে পেল তার স্বজনদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইটাখোলা গ্রামের শিশু রিয়া মণির বয়স আট থেকে নয় বছরের মতো। বছর দুয়েক আগে রাজধানীর পোস্তগোলার খালার বাসায় বেড়াতে গিয়ে হারিয়ে যায় সে। রাসেল নামে একব্যক্তি তাকে গৃহপরিচারিকা হিসেবে বাসায় নিয়ে যান।

স্বজনদের জন্য মন খারাপ ও কান্নাকাটি করায় সোমবার সকালে ঢাকা থেকে বাসে করে রিয়াকে ফুলপুর উপজেলা সদরে ফেলে চলে যান রাসেল।

বাসস্ট্যান্ডসংলগ্ন ফুলপুর উপজেলা পরিষদের সামনে কান্নাকাটি করতে থাকে রিয়া। স্থানীয় লোকজন তার পরিচয় জানতে চাইলে তার বাড়ি ফুলপুরের (ফুলপুর উপজেলা ভেঙে তারাকান্দা উপজেলা গঠিত হয়েছে) ইটাখোলা গ্রামের কথা বলে জানায়। বাবার নাম নুরুল আমিন ও মায়ের নাম রাবেয়া বলে সে। আরও জানায়, তার মা বেঁচে নেই আর বাবা কোথায় আছেন সে জানে না। এর বেশি কিছু বলতে না পারায় স্থানীয় লোকজন তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিয়ে যান।

মেয়েটিকে আনার পর ফুলপুরের ইউএনও শীতেষ চন্দ্র সরকার তার সরকারি ফেসবুক পেজে মেয়েটির নাম এবং ঘটনার বর্ণনা লিখে মোবাইল ফোন নম্বর উল্লেখ করে একটি পোস্ট করেন। তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। পাশাপাশি পুলিশ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে হারানো শিশুটির স্বজনের খোঁজ করতে থাকেন তিনি। পরে শিশুটিকে নতুন জামা ও শীতবস্ত্র উপহার দিয়ে ফুলপুর থানায় হস্তান্তর করেন ইউএনও। এর কয়েক ঘণ্টা পর ফুলপুর থানায় যান রিয়ার নানা রমজান আলী ও নানি রহিমা খাতুন। রিয়া তাদের চিনতে পারে। জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে।

ফুলপুরের ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, বর্তমানে শিশুটি তার নানা-নানির সঙ্গে আছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকতা শেষে শিশু রিয়া মণিকে রাতেই তার নানা-নানির কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102