ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে গুলি করার ভিডিও ভাইরাল, সেই কিশোর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও শেয়ার করা এবং ভিডিওর ক্যাপশনে ‘ফাস্র্ট টাইম মেশিন চালাইলাম’ লেখা সেই কিশোর ফারহান আহমেদ রাহুল ওরফে তানভীরকে (১৭) আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে তানভীরকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার দাপা বেপারীপাড়াস্থ তার কাছে আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটককৃত তানভীর ফতুল্লা থানার দাপা কবরস্থান রোডের মৃত কুদ্দুস হাজীর ভাড়াটিয়া ও ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড মাজার সংলগ্ন চায়ের দোকানদার নজরুলের পুত্র।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান মঙ্গলবার (২৩ মার্চ) সকালে সময় নিউজকে বলেন, রাতেই তাকে আটক করা হয়েছে। অস্ত্র ও গুলির ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আটক ফারহান আহমেদ রাহুল ওরফে তানভীর কোনো কিশোর গ্যাংয়ের সঙ্গে বা অপরাধী চক্রের সঙ্গে জড়িত আছে কিনা জানতে চাইলে ওসি রকিবুজ্জামান বলেন, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার কাছে থেকে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

ভিডিওটি আপলোডের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, অত্যাধুনিক পিস্তলে ম্যাগাজিন প্রবেশ করে অস্ত্রটি লোড করেন। এরপর পরপর দুটি ফাঁকা গুলি ছোড়ে এক কিশোর।

ফেসবুক প্রোফাইলে তার ছবি থাকলেও স্টোরিতে শেয়ার করা ভিডিওতে শুধু গুলি করার দৃশ্যটি দেখা যায়। ভিডিও ওপর লেখা ছিল ‘ফাস্র্ট টাইম মেশিন চালাইলাম’। ভিডিওটি আপলোড করা হয়েছে ২২ মার্চ ভোরে ৫টা থেকে ৬ টার মধ্যে। ভিডিও দেখা যায়, যিনি গুলি ছুড়ছিলেন তার পাশে দাঁড়িয়ে ভিডিওটি করছিলেন অন্য কেউ। তবে কারো মুখচ্ছবি ভিডিও করা হয়নি। কিন্তু ফেসবুক প্রোফাইলের ছবিতে পরিহিত বেগুনি রঙের পাঞ্জাবির সঙ্গে গুলি করার সময় ব্যবহৃত হাতের বেগুনি রঙের পাঞ্জাবির হাতার মিল রয়েছে।

ফেসবুক সূত্রে জানা গেছে, তিনি ফতুল্লা পাইলট স্কুলের সাবেক ছাত্র ও বর্তমানে শহরের নারায়ণগঞ্জ কলেজে অধ্যয়নরত। তবে এটি তার প্রকৃত নাম-পরিচয় কিনা তা জানতে পুলিশ মাঠে নামলে রাতেই তারা নিশ্চিত হয় ভিডিও আপলোড করা সেই কিশোরের প্রকৃত পরিচয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102