ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যার আগ মুহূর্তে যুবককে উদ্ধার করল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২২ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যার ৬ মিনিট আগে এক যুবককে উদ্ধার করল কক্সবাজার সদর থানা পুলিশ। এ সময় আত্মহত্যার রশি, গিটার ও জন্মদিনের একটি কেক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার ঘোষণা দেওয়া একটি ভিডিও নজরে আসে কক্সবাজার জেলা পুলিশের।

এ সময় সদর থানার ওসি মো. রফিকুল ইসলামের নির্দেশে পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সংশ্লিষ্ট হোটেল কক্ষ থেকে তাকে উদ্ধার করে বলে জানায় পুলিশ।

যুবকের নাম মার্সি অরি ডি সোজা (১৯)। তিনি ঢাকার ফার্মগেট এলাকার রাজধানী হাইস্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি তিনদিন আগে কক্সবাজার বেড়াতে এসে একটি হোটেলে উঠেন।

আত্মহত্যার কারণ জানতে চাইলে মার্সি অরি ডি সোজা বলেন, এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়। যার কারণে আমি ফ্যামিলি থেকে টেককেয়ার পেতাম না। ফ্যামিলি এবং স্টাডি এই দুইটি কারণে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম।

ওসি তদন্ত নাজমুল হুদা জানান, ভিডিওতে দেখা যাওয়া বক্স খাটের অংশ চিহ্নিত করে তারা উদ্ধার অভিযানে নামেন। বিভিন্ন আবাসিক রিসোর্ট খোঁজাখুজির এক পর্যায়ে শহরের ‘দি কক্স বীচ রিসোর্ট’ থেকে আত্মহত্যার ৬ মিনিট আগে যুবককে উদ্ধার করতে সক্ষম হন।

তিনি বলেন, যুবকটির অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে যুবককে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102