ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে নারী সেজে প্রেমের ফাঁদ, বেরোবির ৪ শিক্ষার্থী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৫ বার পঠিত

আসাদুজ্জামান নামে রাজধানী ঢাকার সাউথ-ইস্ট ইউনিভার্সিটির এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চার ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) সন্ধ্যায় নগরীর সরদারপাড়া থেকে ৩ জনকে এবং বিকেলে একই এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের ছাত্র মানিক রহমান ও দুলাল চন্দ্র, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের জগতপতি রায় ও শাহআলম সাদেক।

তাজহাট থানার পরিদর্শক আখতারুজ্জামান প্রধান জানিয়েছেন, এ ব্যাপারে প্রতারণার শিকার ওই যুবক মামলা দায়ের করেছেন। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অনেক দিন ধরে ফেসবুকে সিনথিয়া নামে একটি ফেক আইডি ব্যবহার করে প্রেমের ফাঁদ পেতে যুবকদের ধরে ধরে তাদের পরিবারের কাছে মুক্তিপণ আদায় করতো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ৬-৭ জনের এ চক্রটি।

মামলার বাদী ও সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নীলফামারী জেলার ডিমলার খগাখড়িবাড়ির আসাদুজ্জামান জানিয়েছেন, ফেসবুকে সিনথিয়া নামে একটি আইডির মাধ্যমে একজনের সঙ্গে এক বছর ধরে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অনেকবার তাদের মধ্যে কথাবার্তাও হয়েছে। এর সূত্র ধরে শনিবার দুপুরে বাড়ি থেকে তিনি রংপুরে আসেন। এরপর তাকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় যেতে বললে তিনি সেখানে যান। কিন্তু সেখানে গিয়ে পূর্বপরিচিত মানিকসহ কয়েকজনকে দেখতে পান। মানিক অন্যদের সাহায্যে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিম দিকে জঙ্গল ঘেরা একটি স্থানে নিয়ে আটকে রেখে মারপিট করে এবং মোটা অংকের টাকা দাবি করে। বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে ২৩ হাজার টাকা দিলে বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ঘটনাটি পুলিশকে জানান আসাদুজ্জামান।

পুলিশ জানিয়েছে, মানিক রহমান মেয়েদের কণ্ঠ নকল করে আসাদের সঙ্গে কথা বলতো। কিন্তু আসাদুজ্জামান একবারের জন্য তা বুঝতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই তাদের অপরাধের কথা স্বীকার করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102