ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে পরিচয়, প্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ দাবি অতঃপর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রামে দেড় ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অপহৃত সাইফুল নামে এক বাহরাইন প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাইফুল করিম, ছানাউল হক চৌধুরী, মো. নাবিদ আরিয়ান, তানজিল মাহি, আব্দুল্লাহ আলবিদ সাঈম মুসফিক, মো. রাজিব।

তাদের মধ্যে ছানাউল কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। এছাড়া সাইফুলের বিরুদ্ধে ২টি ও আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। একইসঙ্গে ৪ হাজার ২০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে চট্টগ্রামের ডবলমুরিং থানা।

ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, সাইফুলের বাড়ি সীতাকুণ্ডে। তিনি দীর্ঘদিন বাহরাইনে ছিলেন। তার সঙ্গে ফেসবুকে সম্পর্ক স্থাপন করেন সাইফুল নামে এক অপহরণকারী। তাকে প্রথমে কৌশলে আগ্রাবাদ ডেকে আনেন। এরপর অপহরণ করে তাকে একটি নির্মাণাধীন ভবনে বেঁধে রাখেন। এ সময় তাকে ব্যাপক মারধর করে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

তার পরিবার বিষয়টি কৌশলে ৯৯৯ এ জানায়। পরে ডবলমুরিং থানার একটি দল দেড় ঘণ্টার অভিযানে তাকে উদ্ধার করে। মারধরে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে প্রবাসী সাইফুলকে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অপহরণকারীরা কৌশলে সীতাকুণ্ড থেকে আগ্রাবাদ ডেকে এনে জিম্মি করেন। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আমরা নির্মাণাধীন একটি ভবন থেকে তাকে উদ্ধার করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102