ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩২ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন আরজু পদত্যাগ করেছেন।

শনিবার (২২) জুলাই বিকেল ৪টা ৪০ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুকে পদত্যাগ পত্রটি পোস্ট করেন। তিনি কয়া ইউনিয়নের গোট্টিয়া গ্রামের মো. ইব্রাহীম আলীর ছেলে। তার বাবা একজন সাবেক কৃষক লীগ নেতা।

ফেসবুকে পোস্ট করা ওই পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন যে ‘আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’

জানতে চাইলে মুঠোফোনে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল হোসেন আরজু বলেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে দুপুরে জেলা কমিটির সাধারণ সম্পাদকের হাতে পদত্যাগপত্রটি জমা দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিবারের এক সদস্য পদত্যাগ প্রসঙ্গে জানান, আরজুর বাবা একটি মিথ্যা মামলায় প্রায় এক যুগ জেলে রয়েছেন। ২০২১ সালে র‌্যাব আরজুকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা অস্ত্র ও জাল টাকা তৈরির মামলা দিয়েছেন। কিন্তু দল থেকে তারা কোনো সহযোগিতা পাননি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভূট্টো ব্যক্তিগত কারণে ভারতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে পদত্যাগপত্রটি গ্রহণের বিষয় অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকি বলেন, আরজু তার কাছে এসেছিলেন। সামনের সম্মেলন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। কিন্তু পদত্যাগ নিয়ে কোনো কথা হয়নি। আমি কোনো পদত্যাগপত্র পাইনি।

আরও পড়ুন: আন্দোলনের ঢেউয়ে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে: নুর

ফেসবুকে পদত্যাগপত্র প্রচারের বিষয় জানতে চাইলে মানব চাকি বলেন, আমি খুব একটা ফেসবুক চালাই না, ফেসবুক বিশ্বাসও করি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102