ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করার অপরাধে ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনে ছদরুল ইসলাম সাজু (২২) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে রবিবার (১৮ এপ্রিল) ছাতক থানার এসআই মহিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সাজু ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকার বাসিন্দা। এ ঘটনায় জিবরান আহমদ নামের আরেকজনকে আসামি করা হয়েছে।

জানা যায়, গত (৪ এপ্রিল) ছাতক থানায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সমর্থকদের হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গত শনিবার রাতে ছদরুল ইসলাম সাজুকে আটক করা হয়। পরে তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে দেওয়া স্ট্যাটাস পাওয়া যায়। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম জানান, প্রাথমিকভাবে সাজুর ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102