নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. মাছুম ওরফে মাছুম লাদেন (২৮) সোনাইমুড়ী পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক এবং সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. আবুল খায়েরের ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
সোনাইমুড়ী থানার ওসি মো. হারুন জানান, মাছুম লাদেন নামে একটি ফেসবুক আইডিতে ২০১৮ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রীদের সম্পর্কে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য ও ছবি পোস্ট করেন। সোনাইমুড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে ঢাকার নবাবপুর এলাকা তাকে থেকে গ্রেপ্তার করে।
শনিবার সকালে আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।