ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে প্রেম, কলকাতা থেকে দেশে এসে সংসার পাতলেন নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩২ বার পঠিত

ভারতের কলকাতা থেকে বাংলাদেশের সাতক্ষীরায় এসে সংসার পেতেছেন বহ্নিশিখা ঘোষ নামে এক নারী। ফেসবুকে পরিচয়ের পর সাতক্ষীরার ইব্রাহিম হোসেন মুন্নার সঙ্গে করেছেন চার বছরের প্রেম, এরপর বিয়ে। বহ্নিশিখা ঘোষ ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। নতুন নাম নিয়েছেন ফারজানা ইয়াসমিন।

ইব্রাহিম হোসেন মুন্না সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের রেজাউল ইসলাম আবুঞ্জির ছেলে। তার জেঠুয়া বাজারে একটি চায়ের দোকান আছে। বহ্নিশিখা ঘোষ (বর্তমান ফারজানা ইয়াসমিন) ভারতের কলকাতার ব্যারাকপুর এলাকার তালপুকুর গ্রামের বিনয় কৃষ্ণ ঘোষের মেয়ে।

ফারজানা ইয়াসমিন জানান, তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। চার বছর আগে ইব্রাহীন হোসেন মুন্নার সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি নিজের ইচ্ছাতেই ভারত থেকে সাতক্ষীরার জেঠুয়া গ্রামে এসেছেন গত ২৮ মার্চ। এরপর সাতক্ষীরা নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুন্নাকে মুসলিম আইনে বিয়ে করেন। স্বামীর সংসারে সুখে আছেন বলেও জানান তিনি।

ইব্রাহিম হোসেন মুন্না জানান, তিনি লেখাপড়া কম জানলেও ফারজানা তাকে অনেক ভালোবাসে। ফারজানাকে নিয়ে তিনি সুখে-শান্তিতে বসবাস করছেন। তবে কিছু মানুষ তাকেসহ তার নিকট আত্মীয়দের নানাভাবে হুমকি দিচ্ছেন। কয়েকদিন আগে তালা থানা পুলিশ মুন্না ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তবে খারাপ কিছু না পাওয়ায় ঘটনা জেনে-বুঝে তাদের ছেড়ে দেওয়া হয়।

তালা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, মেয়েটার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি স্বেচ্ছায় পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশে এসে ধর্মান্তরিত হয়ে একটি ছেলেকে বিয়ে করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102