ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে মিলল ৪৬ বছর আগের হারানো আংটির খোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

৪৬ বছর আগে হাইস্কুলের ছাত্রী থাকাকালে প্রিয় আংটি হারিয়ে ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের মিশিগানের মেরি গেজেল-ব্রেডসলি। আবার কখনো সেই আংটি ফিরে পাবেন ভাবেননি তিনি। তবে সম্প্রতি তার ফেসবুকে আসা একটি বার্তায় খোঁজ মিলল সেই আংটির।

ভারতের এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মেরির ফেসবুকে ক্রিস নর্ড নামের এক ব্যক্তির বার্তা আসে। সেখানে বলা হয়, আমার কাছে এমন একটা জিনিস আসে যেটা আপনার হতে পারে। পরে বার্তার সঙ্গে থাকা ছবিটি দেখে চমকে যান মেরি।ছবিটি তার সেই আংটির যা ৪৬ বছর আগে হারিয়ে ফেলেছিলেন তিনি।

মেরি জানান, নর্ড তার ফেসবুকে আংটির একটি ছবি পোস্ট করেছিলেন। মুহূর্তে তা শেয়ার করে অনেক মানুষ। পরে মেরি যে স্কুলের ছাত্রী ছিলেন, সেই পাওয়ার ক্যাথলিক হাইস্কুলের পেজ থেকে পোস্ট করে জানানো হয় আংটিটি তাদের এক ছাত্রীর হতে পারে। স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই মেরিকে খুঁজে পান নর্ড।

আংটি পাওয়ার পর মেরি তার স্কুলের ওই পোস্টের নিচে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন।

নর্ডের ভাই ২০ বছর আগে ময়লার ফেলার জায়গায় থাকা এক বাক্সের ভেতরে আংটিটি পেয়েছিলেন। তখন থেকে আংটিটি নর্ডের কাছেই ছিল। সম্প্রতি সামাজিক মাধ্যম ব্যবহার করে আংটির মালিককে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলেন নর্ড। আংটির মালিককে খুঁজে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক দিক আরেকবার চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নর্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102