ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে লোকেশন গোপন করবেন যেভাবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৮২ বার পঠিত

বর্তমানে এমন এক সময় চলছে, যখন নিজেকে লুকিয়ে রাখার কোনো উপায় নেই। এ সময়ে আপনি কোথায় যাচ্ছেন, ঘুরছেন, খাচ্ছেন সবই জানে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এমনকি যখন অ্যাপটি ব্যবহার করছেন না, তখনও পুরোপুরি ‘ট্র্যাক’ করতে পারে! মূলত এসব তথ্য লোকেশন ট্র্যাকিং সিস্টেম থেকে নিয়ে থাকে।

নিরাপত্তার খাতিরে আপনি ফেসবুকের লোকেশন ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখতে পারেন। তবে এতে ফেসবুক পোস্টে চেকইন ফিচারটি ব্যবহার করতে পারবেন না।

নিচের কয়েকটি ধাপ অনুসরণ করলে ব্যক্তিগত গোপনীয়তা কিছুটা হলেও রক্ষা করা যাবে।

* প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে।

* তারপর মেনুতে ক্লিক করে ‘Settings & Privacy’-তে ক্লিক করতে হবে।

* এরপর ‘Settings’-এ গিয়ে ‘Location’-এ ক্লিক করতে হবে।

* নতুন পেজ চালু হলে ‘Location Access’ অপশনটি দেখা যাবে।

* এর পাশে থাকা অ্যারোতে ক্লিক করে ‘Location Services’-এ ট্যাপ করতে হবে।

* আরেকটি পেজ চালু হলে ‘Permissions’ অপশনে ক্লিক করতে হবে।

* সবশেষে ‘Location’-এর পাশে থাকা টগল বাটনটি অফ করে দিতে হবে।

এতে আর ফেসবুক কোনো লোকেশনের তথ্য নেবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102