ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুক আইডি হ্যাক করে অনৈতিক কাজের প্রস্তাব, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

গাজীপুরে ফেসবুক আইডি হ্যাক করে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে মো. সাকিব ওরফে আরিয়ান নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে গাজীপুরের টান কালিয়াকৈর এলাকার কনক রোডের মো. হুমায়ুন কবিরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি সিপিইউ, ১টি ক্যামেরা, ১টি ক্যামেরা স্ট্যান্ড, ১টি মেমোরি কার্ড, ১টি পেনড্রাইভ, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, গত ৫ এপ্রিল ভিকটিমের ফেসবুক আইডি হ্যাক হয়। পরে ভিকটিম তার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারে যে, গত ২৭ মার্চ ওই বান্ধবীর ফেসবুক আইডিটিও হ্যাক হয়েছে। পরে এ বিষয়ে ভিকটিমের বড় বোন গত ৬ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানায় একটি জিডি করেন এবং ভিকটিম তার অপর একটি ফেসবুক আইডি দিয়ে হ্যাক হওয়া আইডিটি ফিরিয়ে দিতে হ্যাকারকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে অনুরোধ করেন।

পরবর্তীতে হ্যাকার ভিকটিমকে ভিডিওকলে গিয়ে অপ্রীতিকরভাবে নিজেকে উপস্থাপনের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। ভিকটিম হ্যাকারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হ্যাক হওয়া ফেসবুক আইডিতে থাকা ভিকটিমের বিভিন্ন ছবি এডিট করে অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ভাইরাল করে দেয়ার হুমকি দেন।

পরবর্তীতে ভিকটিমের বাবা র‌্যাব-১ এর উত্তরা কার্যালয়ে গিয়ে আইনি সহায়তা চান। পরে র‌্যাব বিষয়টি তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কালিয়াকৈর থেকে হ্যাকারকে গ্রেফতার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102