ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুক লাইভে এসে জাদুশিল্পীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে সুমন নামে এক জাদুশিল্পী আত্মহত্যা করেছেন। এ সময় তিনি সবার কাছে ক্ষমাও চান।

সোমবার রাতে সদর উপজেলার গয়ঘর গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

নিহত সুমন একই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। পাশাপাশি বিভিন্ন এলাকায় জাদু দেখাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানাবাজার এলাকার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। একপর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, পারিবারিক কলহের জেরে সুমন আত্মহত্যা করেছেন। ফেসবুক লাইভের বিষয়টি আমরাও শুনেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102