ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্যাক্টরিতে ঢুকে বিশেষ অঙ্গে গুলি, বিচার চান স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫ বার পঠিত

সাভারের সিমটেক্স ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ রিপন শেখ। এ ঘটনায় হামলাকারীদের দ্রুতবিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তার স্ত্রী কনা ইসলাম।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

কনা ইসলাম বলেন, গুলিতে আমার স্বামীর বিশেষ অঙ্গ ছিন্ন-ভিন্ন হয়ে যায়। তার আর স্বাভাবিক জীবনে ফিরে আসার উপায় নেই। এ পর্যন্ত ১১ ব্যাগ রক্ত আমার স্বামীকে দেওয়া হয়েছে। আমার স্বামী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি জানান, গত ৩১ আগস্ট বিকাল ৪টায় সাভার বিরুলিয়া খাগানে অবস্থিত ফ্যাক্টরিতে একদল বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এসময় তাদের ছোড়া গুলিতে তার স্বামী রিপন শেখ কর্মরত থাকা অবস্থায় গুরুতর আহত হন।

কনা বলেন, এসময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির প্রডাকশন ম্যানেজার ভারতীয় নাগরিক শ্রী নিভাশ রাও তাল্লরি, ড্রাইভার রফিকুল ইসলাম, ট্রান্সপোর্ট অফিসার জাহাঙ্গীর আলমসহ আরও কয়েজন গুরুতর আহত হন। স্থানীয় থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত অবস্থায় আমার স্বামীসহ অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর সাভার থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে আমার স্বামী রিপন শেখের জীবন সংকটাপন্ন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কনা ইসলামের আত্মীয় এবং তার শুভাকাঙ্ক্ষী অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102