ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্সের পাওনা ১১ কোটি ইউরো পরিশোধ করবে ফেসবুক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ১০৯ বার পঠিত

ট্যাক্স এবং জরিমানা বাবদ ফেসবুকের কাছে ফ্রান্সের পাওনা প্রায় ১১ কোটি ইউরো। কোনো ঝামেলা ছাড়াই তা পরিশোধ করতে রাজি হয়েছে ফেসবুক।

বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে অগ্রিম ট্যাক্স হিসেবে ৮৪ লাখ ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

ফেসবুক বলছে, ‘ফ্রান্সের ট্যাক্স অথরিটি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ট্যাক্সের অডিট করায় হিসাবে বকেয়া শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে মোট ১০ কোটি ৬০ লাখ ইউরো। যা আমরা পরিশোধের উদ্যোগ নিয়েছি। ফ্রান্সের নিয়ম মেনেই আমরা দেশটিতে ব্যবসা করতে চাই।’

ফেসবুকের সাথে একইসঙ্গে গুগল, অ্যাপল, অ্যামাজনও পাওনা ট্যাক্স পরিশোধ করতে রাজি হয়েছে।

ফ্রান্সের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত থেকে ফেসবুকের বাৎসরিক লাভের অঙ্ক বেড়ে ৭৪ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে।

তবে ট্যাক্সের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এদিকে, টেক কোম্পানিগুলোর কাছ থেকে ট্যাক্স আদায়ে আরো উদ্যোগী হচ্ছে ফ্রান্স।

এর আগে, ফ্রান্সের ট্যাক্স কর্তৃপক্ষের এক হিসাবে বলা হয়, ফেসবুকের কাছে প্রায় ১১ কোটি ইউরো পাবে ফ্রান্স। ট্যাক্স ও এবং জরিমানা বাবদ ফেসবুকের কাছে এই টাকা পাবেন দেশটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102