ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্সের প্রেসিডেন্টকে চড়, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে চড় মারার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চলে মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভি ও আরএসসি রেডিও এই খবর দিয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এক সমর্থকের সঙ্গে হাত মেলাতে মাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে চড় মারেন। তার আগে ওই ব্যক্তিকে ‘ডাউন উইথ মাক্রোঁনিয়া’ বলে চিৎকার করতে শোনা গেছে।

এ ঘটনার পর মাক্রোঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তা কর্মী অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। অন্যজন মাক্রোঁকে সেখান থেকে সরিয়ে নেন। তবে তারপরও মাক্রোঁ সেখানে কয়েক সেকেণ্ড ছিলেন।

 

এদিকে এই ঘটনার আগে করোনার পর মানুষ কীভাবে স্বাভাবিক জীবনে ফিরছে তা জানতে রেস্টুরেন্ট কর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মাক্রোঁ। সূত্র: ডিডাব্লিউ/ ফ্রান্স টুয়েন্টিফোর ডট কম

ভিডিও দেখতে ক্লিক করুন…

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102