ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত; ছড়িয়ে পড়েছে প্যারিসে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। এটির নাম দেয়া হয়েছে এইচএমএন.১৯বি। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের একটি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

এটি ভাইরাল ক্লেড ১৯বি থেকে এসেছে বলে জানিয়েছেন গবেষকরা। এই ক্লেড থেকে ডি৬১৪জি ভ্যারিয়েন্টেরও সৃষ্টি হয় এর আগে। তবে নিউজ মেডিক্যালের রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের প্রথম দিকে এই ক্লেডটির বিস্তার দেখা গেলেও গত এক বছরে এটি তেমন চোখে পড়েনি। ধারণা করা হচ্ছে, নতুন নতুন ভাইরাল ক্লেড আসায় এটি চাপা পড়ে গিয়েছিল।

বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন ভ্যারিয়েন্টে ১৮ এমাইনো এসিড মিউটেশন হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ভ্যারিয়েন্ট সাধারণ করোনার থেকে অধিক সংক্রমণশীল। ফলে দ্রুত এই ভ্যারিয়েন্টের বিস্তার শনাক্ত ও ট্র্যাকিং চালু করার আহ্বান জানিয়েছেন গবেষণার সঙ্গে সংশ্লিষ্টরা।

ধারণা করা হচ্ছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে এই ভ্যারিয়েন্ট
দ্রুত ছড়িয়ে পড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102