ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্সে করোনার নতুন ধরন, ধরা পড়ছে না পরীক্ষায়ও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

এবার ফ্রান্সে পাওয়া গেলো করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বা ধরন। ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার করোনার ধরনের দাপট এখনও সামলে উঠতে পারেনি বিশ্ব, এরই মধ্যে নতুন এই স্ট্রেইন আতঙ্ক ছড়াচ্ছে। কেননা আগের ধরনগুলোর মতো সংক্রামক না হলেও পিসিআর পরীক্ষায় ধরা পড়ছে না এই নতুন ভ্যারিয়েন্টটি।

আবার আক্রান্ত ব্যক্তির শরীরেও বিশেষ কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। মঙ্গলবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উত্তর পশ্চিমের ব্রিটনি প্রদেশে এই নতুন ধরনের খোঁজ মিলেছে। সেখানকার ল্যানিয়ন হাসপাতালের ৭৯ জন আক্রান্তের মধ্যে আটজনের শরীরে নতুন এই ধরন ধরা পড়েছে। এদিকে পিসিআর পরীক্ষায় এটি ধরা না পড়ার বিষয়টি ভাবাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’কে।

তবে নতুন এই ধরন নিয়ে এখনই কিছু জানায়নি ডব্লিউএইচও। বরং এই ধরনে আক্রান্তের মধ্যে কী কী লক্ষণ দেখা যাচ্ছে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার দিকে মন দিয়েছে তারা। এরই মধ্যে দেশটিতে করোনা বাড়তে থাকায় রাজধানী প্যারিসসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলে এক মাসের জন্য লকডাউন দিয়েছে ফরাসি সরকার। দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় শুক্রবার মধ্যরাত থেকে এই এক মাসের লকডাউন শুরু হচ্ছে। গেলো একদিনে দেশটিতে ৩৫ হাজারের বেশি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102