ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্সে বন্ধ করে দেওয়া হলো আরও ২০ মসজিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

ফ্রান্সে আরও ২০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যদিয়ে ফ্রান্স সরকার আবারও ইসলামবিরোধী যুদ্ধংদেহী মনোভাব পরিষ্কার করলো।

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পার্স টুডে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর জেরাল্ড ডারমানিন রোববার (১২ ডিসেম্বর) দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন যে, দেশের আরও ২০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন আরও জানান, কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, ৩৬টি মসজিদ খোলা রয়েছে কারণ এ সমস্ত মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না। তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামীতে মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে।

ইউরোপীয় মুসলিমদের একটি বৃহৎ অংশ ফ্রান্সে বসবাস করে। ক্যাথলিক খ্রিস্টানদের পর মুসলিমরাই ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। ফরাসি সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে মুসলমানের সংখ্যা ৬০ লাখের মতো। পশ্চিম ইউরোপের যেকোনো দেশের তুলনায় ফ্রান্সে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102