ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্সে ভয়াবহ দাবানল, জ্বলছে ৪০ কিলোমিটার বনভূমি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

তুরস্ক, গ্রিস, ইতালির পর এবার ফ্রান্সেও ভয়ঙ্কর রূপ নিয়েছে দাবানল। শুকনো গরম ও প্রবল হাওয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তৃণ এলাকায়।

জানা গছে, দক্ষিণ ফ্রান্সের ৪০ কিলোমিটার বনভূমি জ্বলছে। ৭০০টি দমকল সেখানে আগুন নেভানোর কাজ করছে। ইতোমধ্যে ছয় হাজারের মতো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দাবানলের সূত্রপাত হয়।

দমকল বিভাগের মুখপাত্র জানিয়েছেন, কোনও ঝুঁকি না নিয়ে ছয় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে এখন পর্যন্ত কেউ মারা যায়নি বা গুরুতর আহত হয়নি।
বনভূমিতে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। স্থানীয় মেয়র জানিয়েছেন, “আগুন এত দ্রুত ছড়াতে কখনও দেখিনি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শুকনো গরম। প্রবল হাওয়া বইছে। তাতে দ্রুত দাবানল ছড়াচ্ছে। বিমান থেকে পানি ফেলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।”

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এইরকম আবহাওয়াই থাকবে। ফলে দাবানল আরও ছড়াতে পারে।

এদিকে, দক্ষিণ ইউরোপ ও উত্তর আফ্রিকাও ভয়ঙ্কর দাবানলের কবলে পড়েছে। ইউরোপে একের পর এক দেশে এই দাবানল ছড়িয়েছে। আলজেরিয়াতে দাবানলের কারণে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গ্রিস, তুরস্ক, ইতালি ছাড়াও ইসরায়েলেও ছড়িয়েছে দাবানল। সূত্র: ডয়েচে ভেলে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102