ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রিল্যান্সারদের ‘সুখবর’ দিলেন পলক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া ফ্রিল্যান্সারদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভাকক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় ইন্টারনেট বন্ধে ক্ষতিগ্রস্ত ফ্রিল্যান্সারদের সরকারি সহায়তা দেওয়া হবে কিনা, প্রশ্ন করা হয় পলককে। উত্তরে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে সাত লাখ ফ্রিল্যান্সার ভাই-বোনদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই অনাকাঙ্খিত পরিস্থির জন্য আমরা খুবই দুঃখিত। তবে এই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য সরকার চেষ্টা করবে যাতে ইন্টারনেট সুন্দরভাবে চলমান থাকে এবং পাশাপাশি ফ্রিল্যান্সার ভাই-বোনরা তাদের সার্ভিস এক্সপোর্টের ওপর যাতে ইনটেনসিভ পায়। সেজন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। তাদেরকে সরাসরি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে না পারলেও ফ্রির‌্যান্সার ভাই-বোনরা যারা সার্ভিস এক্সপোর্ট করে সেটার ওপর যাতে একটা পার্সেন্টটেজ- অর্থাৎ ২, ৩, ৪ শতাংশ যাতে ক্যাশ ইনটেনসিভ পায়। এতে তারা আর্থিকভাবে অনেকটা লাভবান হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রিল্যান্সাদেরকে অন্যান্য সাপোর্ট যেমন- প্রশিক্ষণ কিংবা তাদের যে আইডেন্টিটি সার্ভিস এগুলো দিতে আমরা চেষ্টা করব।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। পোশাক শিল্প বলুন, ফ্রিল্যান্সার বলুন, ই-কমার্স বলুন সবার ক্ষতি। ক্ষতিটা যারা করলো তাদের ব্যাপারেও জনমত গঠন করা দরকার। এই যে জনগণের সম্পদ ধংস করল। ফাইবার অপটিক্যাল ক্যাবল পুড়ল, দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হলো। ডেটা সেন্টারে হামলা করল, সার্ভার পুড়িয়ে দিল, গাড়ি বা মেট্রো পুড়িয়ে দিল তাতে দেশের সম্পদেরই ক্ষতি হল। আন্দোলন যারা সহিংসতায় নিয়ে গেল তাদের বিরুদ্ধে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের ঘটনা না ঘটায় এবং এ ধরনের উস্কানিতে বিভ্রান্তি না হই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102